মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার মধ্য দিয়ে সরকার তাদের প্রতি রাষ্ট্রের দায় কিছুটা হলেও মোচনের চেষ্টা করছে।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গৌরব তাঁকে সবসময় আন্দোলিত করে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি নিজেও গর্বিত।
তিনি বলেন, বিএনপি সরকারে থাকাকালে সবসময় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এমকে/বিএম২৪








