ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, পুকুরে উল্টে পড়ল যাত্রীবাহী বাস

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, পুকুরে উল্টে পড়ল যাত্রীবাহী বাস

সংগৃহীত

রাকিবুল ইসলাম, ত্রিশাল প্রতিনিধি


ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উকিলবাড়ি মোড়ে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ইমাম পরিবহনের একটি বাস সড়কের পাশের ফিশারিতে উল্টে পড়ে। এ ঘটনায় বাসটির বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।


শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী হালুয়াঘাটের ইমাম পরিবহনের বাসটি উকিলবাড়ি মোড়ে পৌঁছালে সামনে থাকা শালবন পরিবহনের একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ইমাম পরিবহনের বাসটি মহাসড়কের পাশের একটি ফিশারিতে উল্টে পড়ে।


দুর্ঘটনায় বাসটির বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা ও পরিচয় জানা যায়নি।


এমকে/বিএম২৪