খুলনায় ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. রুমান তালুকদার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন এম এ বারী সড়কে আশাবাদী সবুজবাগ জামে মসজিদ শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় রুমান তালুকদারকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রুমান তালুকদার সোনাডাঙ্গা থানার গোবরচাকা গাবতলা মোড় এলাকার ভাজা ওলার গলির বাসিন্দা। তাঁর বাবা মৃত নুর মোহাম্মদ তালুকদার এবং মা রুনু বেগম।
এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।









