বরগুনায় জাতীয় ইমাম সমিতির ৩৩ সদস্যের কমিটি গঠন
ফাইল ছবি
বরগুনা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির বরগুনা জেলা শাখার ৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কাউন্সিলের অনুমোদনে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে মাওলানা মো. জহিরুল হক আল কাদিমকে সভাপতি এবং আলহাজ্ব হাফেজ মুফতী জাহিদুল ইসলামকে (বেলাল) সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা আগামী তিন বছর ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং দেশ ও জাতির কল্যাণে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কাজ করবেন।
সংগঠনটির নেতারা জানান, বাংলাদেশে প্রায় চার লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদকে দ্বীনি দাওয়াত, তাবলিগ ও সমাজ উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি।
‘মতপার্থক্য সত্ত্বেও ঐক্য, বৈচিত্র্যের মাঝেও ঐক্যের সুর’—এ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, ফেরকা বা মাসলাকের সংগঠন নয়। দেশের সব ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ঐক্যবদ্ধ করে তাঁদের অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষায় কাজ করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
বরগুনা জেলা নির্বাহী পরিষদের নবগঠিত ৩৩ সদস্যের কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন হাফেজ মাওলানা মো. মাইনুল ইসলাম, মাওলানা মো. শাহজালাল রুমী, আলহাজ্ব মাওলানা মো. নিজাম উদ্দিন বিশ্বাস এবং মাওলানা মো. সাইদুল ইসলাম।
সহসাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা আবু জাফর ও হাফেজ মো. সাইদুর রহমান। সাংগঠনিক সম্পাদক মাওলানা মফিজুল ইসলাম ফরিদ এবং সহসাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুফতী মো. রুহুল।
এ ছাড়া অর্থ সম্পাদক মাওলানা মো. শফিউদ্দিন, তালিম ও তারবিয়াত সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম মিয়াজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মো. মিরাজুল ইসলাম এবং সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মো. সাইদুর রহমান।
শিক্ষা, সাহিত্য, গবেষণা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হয়েছেন হাফেজ মাওলানা আতিকুল ইসলাম এবং সহসম্পাদক মাওলানা মো. রেজাউল করিম। সমাজকল্যাণ সম্পাদক এইচ এম আমান উল্লাহ এবং সহসম্পাদক মাওলানা মো. দেলোয়ার হোসেন।
পরিবেশ উন্নয়নবিষয়ক সম্পাদক মাওলানা মো. আবু সালেহ্, ফোরকানিয়া মক্তব প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আলহাজ্ব ক্বারী মাওলানা সাইফুল ইসলাম, মসজিদ পাঠাগার সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমিন, আইসিটি সম্পাদক মৌলভী মো. রাশিদ জামিল, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা মো. হায়দার মাহমুদ এবং সহদপ্তর সম্পাদক মাওলানা মো. মহিবুল্লাহ।
কমিটিতে সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন হাফেজ মো. শাহজাহান। সদস্য হিসেবে রয়েছেন মাওলানা মো. জাকির হোসেন, মাওলানা কামরুজ্জামান, মাওলানা আবুল কালাম আজাদ (জলিল), মো. হাফিজুর, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা মো. মাসুম বিল্লাহ, মৌলভী সৈয়দ আহমেদ ও মাওলানা সাব্বির আহমেদ।
নবগঠিত কমিটির নেতারা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে বরগুনা জেলার ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মসজিদকেন্দ্রিক সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।








