জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’
ছবি: বিডি মেইল
বিনোদন প্রতিবেদক
জমকালো আয়োজন ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ ও কালচারাল নাইট। ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের উদ্যোগে রাজধানীর গুলশান ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশ-বিদেশের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য, ফ্যাশন, খেলাধুলা, ব্যবসা, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা ও শিক্ষাসহ প্রায় ৩০টি ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইভেন্ট অর্গানাইজার এবং ময়ূরপঙ্খী ও আইপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান, সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, নভো আলোর ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান মামুন, ম্যারেজ সল্যুশন বিডির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন শুভ এবং সততা লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ হোসেন।
এবারের আয়োজনে আজীবন সম্মাননা পেয়েছেন দেশবরেণ্য টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু এবং সংগীতশিল্পী আবিদা সুলতানা ও রফিকুল আলম। বিশেষ সম্মাননা দেওয়া হয় সুরকার শওকত আলী ইমন, সংগীতশিল্পী রবি চৌধুরী, দন্তচিকিৎসক ডা. মোবারক আলী, বিশ্বপর্যটক নাজমুন নাহার, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম মো. কামরুল ইসলাম এবং ক্রিকেটার হান্নান সরকারকে।
এ ছাড়া সম্মাননা পেয়েছেন অভিনেত্রী কুসুম সিকদার, সামন্তী সৌমি, চিত্রনায়িকা ববি হক, মিষ্টি জান্নাত, সংগীতশিল্পী সালমা ও আতিয়া আনিশা, জাহিদ অন্তু, সংবাদ পাঠিকা ভাবনা আহমেদ, উদ্যোক্তা তানজিনা ইসলাম শর্মী, ডা. তাহমিনা নওরিন, রোকসানা আক্তার, ফেরদৌসি আক্তার, ওমর সানী, ক্যামেলিয়া নিশান, মো. ওমর ফারুক, ফেরদৌস খান আলমগীর, রুবিনা রুবি, মাহবুব-উল আলম শুভরাজ, গোলাম শাহরিয়ার কবির, সৈয়দ তাহমিদ, কামরুন্নাহার মজুমদার নোভা, পারুল আক্তার, বুশরা কবির, নুসরাত নিতি, শেখ অয়নিকা, তাবাসসুম তিন্বীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া জাদুশিল্পী অনিক ও তৃষা, রাইয়ান চৌধুরী, তারেকুল ইসলাম, সানোয়ার খান, আমিরুল ইসলাম, সাদি মোহাম্মদ, আরজে হাসিব, অলিল আহমেদ, ডা. সায়লা হক, তাসিন-তাজিম, সামিয়া তাসনিম, সাদিয়া কনকা, আধিন ইসলাম, সাবরিনা নওরিন, তানজিনা আক্তার, সালমা ইসলাম, ডা. মো. হোসেন আলম, সোহাগ আল মামুন, হোসেন আহমেদ পলক, অন্তর হাসান, জেআই খান, আহসানুর রহমান রবিন, মো. সেলিম চৌধুরী, নেসার আহমেদ, মাহমুদুল হাসান, আশীর্বাদ, আরিফুল ইসলাম, সুমাইয়া সুমী, স্বপ্নীল সজিব, আবু নাঈম, অনাহিতা, আয়শা হক, সামিরা, স্যাম খান, এনায়াবেবি, ফারজানা ভূঁইয়া, তানজিন আক্তার, আফসানা মিলি ও সিজান আহমেদসহ বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা সম্মাননা পান।
অনুষ্ঠানে ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, শিল্পী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
আয়োজন প্রসঙ্গে রুহিত সুমন বলেন, ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতি, সামাজিক ও গণমাধ্যম অঙ্গনের গুণী ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আয়োজনের সঙ্গে যুক্ত সব স্পন্সর, পার্টনার ও সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি অতিথি, শিল্পী, কলাকুশলী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও প্রতিনিধিদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান।
আরএস ইভেন্ট মিডিয়ার নিবেদনে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগী ও পার্টনার হিসেবে যুক্ত ছিল ময়ূরপঙ্খী ফাউন্ডেশন, সততা লুমিনাস গ্রুপ, ইউএস-বাংলা এয়ারলাইন্স, বাংলা বিটুবি বিটুসি লিমিটেড, ম্যারেজ সল্যুশন, আয়াতস ফ্যাশন, ফ্যাশন সার্কেল ১৫, নভো আলো, রেসপাইট কেয়ার, ন্যাচার কেয়ার, পারফেক্ট ইলেকট্রনিক্স, এডস্কিল কনসালটেন্সি ইনকরপোরেশন, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্সি, রিজনেবল বাই, স্মরণ বুক হাউস, ক্লাসিয়েষ্ট বিডি, স্বপ্নের ড্রোন, প্রিন্ট হোম, সিদ্দিক ফ্যাশন ও আশু ফটোগ্রাফি।
অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও জাদু প্রদর্শনীসহ নানা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামীতে আরও বৃহৎ পরিসরে তৃতীয় ‘আইপা অ্যাওয়ার্ড’ আয়োজনের পরিকল্পনা রয়েছে।









