সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রথমবার ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
ফাইল ছবি
এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার ইতিহাসে প্রথমবারের মতো সাতক্ষীরা মেডিকেল কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মো. সাহার উজ-জামান শিহাব এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সিরাজুম মুনিরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি তাহারিমা আফরোজ তুলি, সহসভাপতি প্রান্ত কর্মকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রীতম কুমার দাস এবং সাংগঠনিক সম্পাদক ইমু হোসেন রানা।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে কমিটির পূর্ণাঙ্গ তালিকা গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের প্রথম এই আংশিক কমিটি ঘোষণাকে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রমের ক্ষেত্রে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।








