জাবির নতুন সহকারী প্রক্টর হলেন রুহুল আমিন
সংগৃহীত
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক মো. রুহুল আমিন। যোগদানের তারিখ থেকে আগামী দুই বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক মো. রুহুল আমিনকে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এতে আরও বলা হয়, নবনিযুক্ত সহকারী প্রক্টরকে তাঁর যোগদানপত্র প্রক্টরের মাধ্যমে রেজিস্ট্রারের কাছে পাঠাতে হবে।
নিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়, দুই উপ-উপাচার্য, বিভিন্ন বিভাগ, হল ও সংশ্লিষ্ট দপ্তরে অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
এমকে/বিএম২৪









