কুতুবদিয়ায় সাড়ে ৬০০ পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি
সংগৃহীত
কুতুবদিয়া প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় সাড়ে ৬০০ পরিবারের মধ্যে স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের পরিবারগুলো উপকৃত হচ্ছে। বিশেষ করে দরিদ্র ও সীমিত আয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করছে।
এমকে/বিএম২৪








