টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ

সংগৃহীত

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি


কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফের সাবরাং ডেইলপাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সাবরাং।


অভিযান চলাকালে সন্দেহজনক এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


মাদকের ভয়াবহ বিস্তার রোধ ও মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


এমকে/বিএম২৪