চিতলমারীতে সাহিত্যপ্রেমীদের মিলনমেলা, ‘চিত্রা সাহিত্য সাময়িকী’র মোড়ক উন্মোচন
সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
সাহিত্যিক, সাংবাদিক, ছড়াকার, আবৃত্তিকার ও লেখকদের উপস্থিতিতে বাগেরহাটের চিতলমারীতে ‘চিত্রা সাহিত্য সাময়িকী’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) শহীদ মিনার রোডের মেট্রো ফার্নিচারে চিতলমারী উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের প্রধান অতিথিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন ঘোষ। এতে সভাপতিত্ব করেন শেরে বাংলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সাবেক প্রভাষক সুরঞ্জন দেবনাথ।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বক্তব্য রাখেন ‘চিত্রা সাহিত্য সাময়িকী’র প্রকাশক ও সম্পাদক পংকজ মন্ডল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী যুবদলের সদস্যসচিব শেখ আসাদুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিতলমারী এস এম স্কুলের শিক্ষক হাফিজুর রহমান।
এ সময় স্থানীয় সাংবাদিক, সাহিত্যিক, গুণীজন, ছড়াকার, আবৃত্তিকার ও লেখকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক সাহিত্যিক মিলনমেলায়।
এমকে/বিএম২৪









