ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম
ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার

সংগৃহীত

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।


শুক্রবার (২২ নভেম্বর) ভোররাতে উপজেলার ভোমরাদহ ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভোমরাদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আরিফ হোসেন (৩০) এবং ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ছাদেক আল লোমান (৩৪)।


পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পীরগঞ্জ থানায় মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।


এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এমকে/বিএম২৪