গুরুদাসপুরের নয়া বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম
গুরুদাসপুরের নয়া বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

সংগৃহীত

মোঃ আব্দুর রউফ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি


নাটোরের গুরুদাসপুর উপজেলার নয়া বাজারে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নয়া বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদ জানান। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।


এ সময় নেতাকর্মীরা বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা যাতে জনজীবনে প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


অবস্থান কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪