কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৩:১০ পিএম
কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সংগৃহীত

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি


কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫ (সিপিএসসি কোম্পানি)।


শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে কক্সবাজার সদর থানাধীন পাহাড়তলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেলকে (২৫) গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার রুবেল কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ পাহাড়তলী এলাকার হালিমা পাড়ার বাসিন্দা। তিনি মৃত আবুল বশরের ছেলে।


এসআরবি-১৫ সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে পাহাড়তলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


এসআরবি-১৫ জানায়, অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এমকে/বিএম২৪