পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ পিএম
পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ

সংগৃহীত

মোঃ মাহ্ফুজুল হক, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি


পাঁচ ধাপে দেশের মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।


প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তপশিল ঘোষণা করবেন।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।


কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে।


ইসি ঘোষিত আগের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে অনুষ্ঠিত হবে।


এমকে/বিএম২৪