শেবাচিমে ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা, সভাপতি রিশাত ও সম্পাদক সাঈদ
ফাইল ছবি
ফারদিন নিয়াজ, বরিশাল প্রতিনিধি
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) কর্মরত ইন্টার্ন নার্সদের সংগঠন ‘প্রাইভেট ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশন, বরিশাল (পিআইএনএ)’-এর ২০২৬-২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মো. রিশাত খানকে সভাপতি এবং মো. মাহমুদুল হাসান সাঈদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি মো. সাকিব আল হাসান, তন্ময় চক্রবর্তী, মুন নুসরাত ও নুসরাত জাহান আঁখি। সহসাধারণ সম্পাদক আরিয়ান রহমান মুনীম, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম তাহিন, সহযুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহমান বিল্লাল, সহসাংগঠনিক সম্পাদক সমাপন মিত্র, অর্থ সম্পাদক শুভ বাড়ৈ, দপ্তর সম্পাদক সুপ্রকাশ মৃধা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক চিন্ময় সোমাদ্দার।
এ ছাড়া সহপ্রচার সম্পাদক শাওন সরকার, শিক্ষা ও গবেষণা সম্পাদক খাদিজা আক্তার, মহিলা/নারী বিষয়ক সম্পাদক সিমলা ভাট্টি, সহমহিলা/নারী বিষয়ক সম্পাদক রুকাইয়া ইসলাম রিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিতালী মিস্ত্রী ও নাদিয়া আক্তার, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সিমলা বালা এবং সমাজকল্যাণ ও ত্রাণ সম্পাদক সুমাইয়া ইসলাম নাদিরাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির বিষয়টি জানানো হয়েছে।









