আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে চট্টগ্রামে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে চট্টগ্রামে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল

সংগৃহীত

মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি


নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর নিউমার্কেট মোড়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।


কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।


অবস্থান কর্মসূচি শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।


কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।


এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪