নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিংগাইরে বিএনপির আলোচনা সভা
সংগৃহীত
সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও ভাঙচুরের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চারিগ্রামে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. শফিউদ্দিন ডাক্তারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও ভাঙচুরের বিরুদ্ধে পুলিশ দিয়ে নয়, বরং রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। এ পরিস্থিতিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অগ্নিসংযোগ ও ভাঙচুরের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলে নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার হাবিবুল আলম খান (মোহাম্মদ আলী), আব্দুল গফুর, আব্দুল মান্নান ও আমজাদ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, সাবেক পৌর কাউন্সিলর নুরে আলম বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, সদস্যসচিব ইসমাইল হোসেন, সিংগাইর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জাকির হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট দ্বীন ইসলাম।
এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল কাশেম, সদস্যসচিব মাহমুদুল হাসান গোলাপ, পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার, সদস্যসচিব শফিকুল ইসলাম সরকার (জীবন), পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ও সদস্যসচিব মাহাবুর রহমান রিপনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪








