সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ, পালানোর সময় আটক ১

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম
সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ, পালানোর সময় আটক ১

সংগৃহীত

ফাহমিদা হৃদী, স্টাফ রিপোর্টার


সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের সামনের ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপের অভিযোগে শাহিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় ছায়াবীথি আমতলা এলাকায় স্থানীয় জনতা শাহিনকে আটক করে। এ সময় তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিস জানান, ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় শাহিনকে আটক করা হয়। পরে তাকে সাভার মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।


স্থানীয় সূত্রে আরও জানা যায়, আটক শাহিন হকার্স লীগের কর্মী।


এমকে/বিএম২৪