ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ফরিদপুরে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ফরিদপুরে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার

ছবি: বিডি মেইল

মো. মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি


ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে জেলা তথ্য অফিস।


রবিবার (২২ নভেম্বর) জেলা তথ্য অফিসের উদ্যোগে এ প্রচারণা চালানো হয়। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে সুরক্ষিত থাকতে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন সতর্কতামূলক বার্তা প্রচার করা হয়।


প্রচারণায় বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তারের উপযোগী স্থান নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করা হয়।


এ সময় জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি কমাতে নিজ নিজ বাসাবাড়ি এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।