তালতলীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে পরামর্শমূলক সভা অনুষ্ঠিত
সংগৃহীত
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে পরামর্শমূলক (কনসাল্টেটিভ) সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় আরএমএনসিএএইচ প্রকল্পের আওতায় এনএসএস এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার। এ সময় বক্তব্য দেন তালতলী হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সব্যসাচী দাস, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস হোসেন খান, চেয়ারম্যান সমিতির সভাপতি ইউনুচ ফরাজি, সাধারণ সম্পাদক ফারুক খান এবং এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না।
সভায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর এএফএম সুজাউদৌলা। সভা সঞ্চালনা করেন ডিপিসি মনোজ কুমার দাস ও টিজিইও সুরাইয়া আক্তার।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন।
এমকে/বিএম২৪








